ঢাকায় আকস্মিক বৈঠকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন ও ভারতীয় রাষ্ট্রদূত

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ২১:০২

রাজধানী ঢাকায় বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ও ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বারিধারায় ভারতীয় হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে দুই কূটনীতিকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

মার্কিন দূতাবাসের একটি সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। তবে আলোচনার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। সূত্রটি জানায়, সকালে দুই কূটনীতিকের মধ্যে বৈঠক হয়েছে।

উল্লেখ্য, ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চলতি বছরের ১২ জানুয়ারি ঢাকায় দায়িত্ব গ্রহণ করেন। অন্যদিকে, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এ বছরের জুনে ঢাকায় যোগ দেন।

 
ইত্তেফাক/এসএ