দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত মৃত্যুর এ হিসাব করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর হাম ও হামের উপসর্গে মোট এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে সিলেট বিভাগের তিনজন এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের একজন করে রয়েছেন।
এদিকে একই সময়ে দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৪৮ জন। পাশাপাশি হামের উপসর্গ দেখা দিয়েছে আরও এক হাজার ২৭১ জনের।
