ডিএমপির অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৭৮, সবচেয়ে বেশি মিরপুরে

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৮ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৬২ টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৯ জন, লালবাগ বিভাগ ৫৮ জন, ওয়ারী বিভাগ ৭৪ জন, মতিঝিল বিভাগ ৩৯ জন, তেজগাঁও বিভাগ ৭১ জন, মিরপুর বিভাগ ১২৭ জন, গুলশান বিভাগ ২৩ জন, উত্তরা বিভাগ ৫১ জন, এসআরইউ-১ ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে ১৪ কেজি ৪৫ গ্রাম গাঁজা, ১৬৩৩ পিস ইয়াবা, ২.৫ গ্রাম হেরোইন, ৫ টি মোবাইল, ৩ পাতা স্ক্রিনশট, ১৭টি বাইসাইকেল, মাদক বিক্রয়লব্দ ৪৭ হাজার ৯০ টাকা, ২টি বিস্ফোরিত স্মোক বোমার খোসা ও ৮টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

ইত্তেফাক/এনটিএম