হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩১৪

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৭:১৮

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৪ জনে।

রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব এটি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২০৯ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া আটজনের মধ্যে ছয়জন ঢাকা বিভাগের। এ ছাড়া সিলেট ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, একই সময়ে দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৫৮ জন। আর হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৪১৪ জন।

ইত্তেফাক/এমএএম