ফোনে মাহমুদা মিতুকে হুমকি

‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৯:৩৩

অপরিচিত বিদেশি নম্বর থেকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুকে।

রোববার (১৫ নভেম্বর) এনসিপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

মিডিয়া সেল জানায়, অপরিচিত বিদেশি নম্বর থেকে ফোন করে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা মিতু এমপিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ সময় হুমকিদাতাকে বলতে শোনা যায়- ‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’, ‘টুকরা টুকরা করা হবে’। 

এদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা সাবেক যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ফোনে জয়-বাংলা করে দেওয়ার হুমকি দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগকর্মী পরিচয়ে এক ব্যক্তি। এর আগের দিন বৃহস্পতিবার এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনাটিকে নাশকতা বলে অভিহিত করেছেন নুসরাত তাবাসসুম।

 
ইত্তেফাক/এমএসআর