আমজনতার তারেক রহমান

আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠান, আগেরবার তো পালায় আসছিল

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ২১:৩২

গোপালগঞ্জের প্রশাসক হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে পাঠিয়ে দেওয়ার কথা বলেছেন আমজনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।

রোববার (১৫ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।

তারেক রহমান লিখেছেন, ‌‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসাবে পাঠান। আগেরবার তো এপিসিতে করে পালায় আসছিল।’

এর আগে এদিন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ পরিস্থিতি ঠিক করতে না পারলে তাকে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বানও জানান।

আসিফের এই বক্তব্যের প্রেক্ষিতে তাকে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠানোর কথা বললেন আমজনতা দলের তারেক রহমান।

ইত্তেফাক/এমএসআর