ঢামেকের জরুরি বিভাগের পেছন থেকে নারীর মরদেহ উদ্ধার

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ২৩:২০

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পেছন থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রোববার (১৫ নভেম্বর) বিকেলে অচেতন অবস্থায় উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিকেল পৌনে ৫টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের পেছনের অংশে ওই নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। 

বিষয়টি জানতে পেরে ঢামেকের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. শিপন ওই নারীকে উদ্ধার করে দ্রুত জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।আমাদের ধারণা অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

 
ইত্তেফাক/এমএস