হরমুজে মাইনে ধাক্কা খাওয়ার পর দুই তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৩:০৯

হরমুজ প্রণালিতে নৌ-মাইনের সঙ্গে ধাক্কা লাগার পর দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে, যা দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচার করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে টাইমস অফ ইসরায়েল এই খবর জানিয়েছে।

রেভোলিউশনারি গার্ডসের ওই বিবৃতিতে আরও জানানো হয় যে কৌশলগত এই জলপথে গতকাল এবং আজ একই ধরনের ঘটনায় মোট ছয়টি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে।

সূত্র: টাইমস অফ ইসরায়েল

ইত্তেফাক/টিএইচ