মাসব্যাপী পাঠাও ফেস্ট, রাইডে ২৫ শতাংশ ছাড়সহ নানা পুরস্কার

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৩:১৭

রাইড, খাবার অর্ডার, পার্সেল সেবা, গেমস ও নানা পুরস্কারের আয়োজন নিয়ে আবারও শুরু হচ্ছে পাঠাও ফেস্ট। ‘এক্সপ্লোর দ্য পাঠাওভার্স’ প্রতিপাদ্যে আগামী ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত পাঠাও সুপার অ্যাপে চলবে মাসব্যাপী এ আয়োজন। এতে রাইড ও ফুড সেবায় ছাড়ের পাশাপাশি থাকছে ক্যাশব্যাক, কুইজ প্রতিযোগিতা এবং বিশেষ পুরস্কার জেতার সুযোগ।

আয়োজন উপলক্ষে পাঠাও বাইক, কার ও সিএনজি রাইডে সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে। এ ছাড়া প্রতিদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত চলবে বিশেষ ‘গোল্ডেন আওয়ার’। এ সময়ে বাইক, কার, সিএনজি, কার ইন্টারসিটি, ম্যাক্স ও প্রাইম রাইডে পাওয়া যাবে দ্বিগুণ (২X) পয়েন্ট। পাশাপাশি যোগ্য বিবেচিত পাঠাও বাইক, কার ও সিএনজি রাইডের ভাড়া পাঠাও পের মাধ্যমে পরিশোধ করলে অতিরিক্ত দ্বিগুণ পয়েন্ট পাওয়া যাবে। ফলে মোট চার গুণ পয়েন্ট অর্জনের সুযোগ থাকছে।

খাবারপ্রেমীদের জন্য পাঠাও ফুডে থাকছে সারা দিন যেকোনো স্থান থেকে যেকোনো রেস্তোরাঁয় অর্ডারে বিনা মূল্যে ডেলিভারি। নির্বাচিত রেস্তোরাঁয় পাওয়া যাবে সর্বোচ্চ ৪০ শতাংশ ছাড়। এ ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার ও ফ্ল্যাশ ডিল উপভোগ করতে পারবেন গ্রাহকেরা।

পাঠাও পে ব্যবহারকারীদের জন্য থাকছে বিশেষ ক্যাশব্যাক সুবিধা। পাঠাও বাইক, কার, সিএনজি, ফুড ও পার্সেল—এই সেবাগুলোর মধ্যে প্রতিটি সেবায় প্রথম যোগ্য লেনদেনে ১০ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে, যার সর্বোচ্চ পরিমাণ ১০০ টাকা। অর্থাৎ তিনটি সেবায় লেনদেন করে একজন গ্রাহক সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।

এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ দৈনিক ইন-অ্যাপ কুইজ গেম ‘ওস্তাদ! ডানে না বামে?’। পুরো আয়োজনজুড়ে প্রতিদিন অ্যাপে যুক্ত হবে তিনটি করে নতুন কুইজ কার্ড। প্রতিটি প্রশ্নের উত্তর সঠিক নাকি ভুল, তা নির্ধারণ করে ডানে বা বামে সোয়াইপের মাধ্যমে খেলায় অংশ নিতে পারবেন ব্যবহারকারীরা। টানা তিন দিন সঠিক উত্তর দিতে পারলে পাওয়া যাবে ৪০০ পাঠাও পয়েন্ট। ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সর্বোচ্চসংখ্যকবার খেলায় অংশগ্রহণ ও সঠিক উত্তরের ভিত্তিতে ১৫ জন বিজয়ী নির্বাচন করা হবে। প্রথম বিজয়ী পাবেন একটি স্বর্ণমুদ্রা। অন্য ১৪ জন পাবেন বিশেষ উপহারসামগ্রী। পাঠাও অ্যাপের ‘অ্যাপ কার্ড’ অথবা ‘স্পটলাইট’ থেকে গেমটিতে অংশ নেওয়া যাবে।

এ ছাড়া ‘উইশ পাঠাও’ উদ্যোগের মাধ্যমে পুরো আয়োজনজুড়ে মোট ১১টি বিশেষ ইচ্ছা বা স্বপ্ন পূরণের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ছয়টি ইচ্ছা পূরণ করা হবে ব্যবহারকারীদের এবং পাঁচটি পাঠাও হিরোদের।

নির্দিষ্ট কয়েকটি ব্যাংকের কার্ড ও বিকাশে পেমেন্টের ক্ষেত্রেও থাকছে ছাড়। সিটি ব্যাংক, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক ও এনআরবি ব্যাংকের কার্ড ব্যবহার করে পাঠাও বাইক, কার, সিএনজি রাইড এবং ফুড অর্ডারে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। এ ক্ষেত্রে সর্বোচ্চ ছাড় ১০০ টাকা। সিটি, যমুনা ও মিডল্যান্ড ব্যাংকের কার্ডে সর্বোচ্চ দুটি রাইড ও একটি ফুড অর্ডারে এ সুবিধা পাওয়া যাবে। তবে এনআরবি ব্যাংকের কার্ডধারীরা একটি রাইড ও একটি ফুড অর্ডারে ছাড় পাবেন।

বিকাশে পেমেন্টের ক্ষেত্রে পাঠাও ফুডে ন্যূনতম ৩৯৯ টাকার অর্ডারে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে, যার সর্বোচ্চ পরিমাণ ৫০ টাকা। এ সুবিধা সর্বোচ্চ দুইবার নেওয়া যাবে। অন্যদিকে, পাঠাও বাইক, কার ও সিএনজি রাইডে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে, যার সর্বোচ্চ পরিমাণ ৩০ টাকা। এ সুবিধা পাওয়া যাবে একবার। অফারগুলো পেতে রাইড বুকিং বা খাবার অর্ডারের সময় নির্ধারিত অংশীদার পেমেন্ট পদ্ধতি নির্বাচন করতে হবে।

এবারের পাঠাও ফেস্টে পিকাবু, হারল্যান ও ওয়াওজার সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে থাকছে বিভিন্ন পুরস্কার ও সুবিধা। পিকাবু উপহার সহযোগী হিসেবে ১৫টি উপহারসামগ্রী দেবে। এর মধ্যে রয়েছে পাওয়ার ব্যাংক, ইয়ারবাডস, স্মার্টওয়াচ, ওয়্যারলেস চার্জিং প্যাড ও স্পিকার। ওয়াওজা দেবে ৩৫টি বিনা মূল্যের প্রবেশ পাস। অন্যদিকে, হারল্যানে ৫০০ টাকা বা তার বেশি কেনাকাটায় পাওয়া যাবে কোনো সর্বোচ্চ সীমা ছাড়াই ১২ শতাংশ মূল্যছাড়।

রাইড ও খাবার অর্ডার থেকে শুরু করে গেমস, পুরস্কার এবং বিশেষ ইচ্ছা পূরণের নানা আয়োজন নিয়ে ১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এবারের পাঠাও ফেস্ট।

ইত্তেফাক/এএইচপি