পাকিস্তান-ভারত দুই দেশের রাজনৈতিক অস্থিরতা লেগেই আছে। মুখ দেখা দেখিও বন্ধ থাকে। এই অস্থিরতার প্রভাব পড়েছে ক্রিকেটেও। মাঠে গিয়ে হাত মেলাতে না চাওয়ার দৃষ্টিকটু ছবির কথাও সবার জানা। এমনকি পাকিস্তান যাচ্ছে না ভারতে খেলতে। ভারত যাচ্ছে না পাকিস্তানে খেলতে। এভাবেই চলছে দুই দেশের সম্পর্কেও টানাপড়েন।
রাজনৈতিক অস্থিরতা যতই হোক। ফুটবলে এই চেহারা ভিন্ন। সাফের ফাইনাল আজ। গতকাল সংবাদ সম্মেলনে ট্রফির সামনে দুই দেশের কোচ হাত মিলিয়েছেন। খেলোয়াড়রাও হাত মিলিয়েছেন, কথা বলেছেন। কেউ কাউকে আক্রমণ করে কথা বলেননি। শুধু এইটুকু বুঝিয়ে দিয়েছেন ফুটবল মাঠে আজ যুদ্ধ হবে। স্মরণীয় ফাইনাল দেখা যাবে আজ। আজ রাত ৮টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফাইনালের বাঁশি বাজবে।
চোখের সামনে ফুটবলের মঞ্চে অতিথি দেশ ফাইনাল খেলছে। এই ফাইনালে খেলার স্বপ্ন দেখিয়েছিল বাংলাদেশ। এ দেশের ফুটবল সমর্থকদের চোখে স্বপ্ন দেখিয়েছিলেন হামজা-সামিতরা। হামজা এবারই প্রথম তার পরিবারের সবাইকে নিয়ে ঢাকায় এসেছিলেন। তারও বিশ্বাস ছিল এবার সাফের ট্রফি উঁচিয়ে ধরবেন। সেই স্মরণীয় মুহূর্তেও সাক্ষী হবেন তিনি।
বাফুফের কর্মকর্তারাও স্বপ্ন দেখিয়েছিলেন হাতের নাগালে সাফের ট্রফি চলে আসছে। তীরে এসে তরি ডুবিয়েছেন বাংলাদেশের শ্রাবণরা। তাদের হাতে ২৩ বছর অপেক্ষার পুরো সময়টা ধুলোয় মিশে গেছে। নিজ দেশে বাংলাদেশ এখন দর্শক। দেশের ফুটবলে, সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এবারই প্রথম পাকিস্তান- ভারত ঢাকার মাঠে ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে।
ভারত এবং পাকিস্তান ফুটবল দলের কথা হচ্ছে তারা রোমাঞ্চিত ফাইনাল উপহার দেবেন। অনেকের মতে পাকিস্তানের কাছে পাত্তাই পাবে না ভারত। কারণ ভারত দ্বিতীয় সারির দল নিয়ে এসেছে। এতে আপত্তি ভারতীয় দলের কোচ নওশাদ মুসার। তিনি পালটা প্রশ্ন করছেন কেন দ্বিতীয় সারির দল বলা হচ্ছে। আমরা একটা দল ফাইনাল খেলছে যেখানে, সেটা অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত।'
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে ভারত। তাদের সেই দল থেকে নতুন কোনো ফুটবলার ফাইনালের জন্য আসছেন না সেটি পরিষ্কার জানিয়ে দিয়েছেন কোচ। এখন ঢাকায় যারা আছেন তাদের নিয়েই ফাইনালে লড়বেন তিনি। তার মনে এখন যারা দলের রয়েছেন তারা সবাই দ্রুতগতির ফুটবলার এবং যথেষ্ট শক্তিশালী।
কোচ নওশাদ মুসা পাকিস্তান সম্পর্কে এড়িয়ে যাননি। মনে করিয়ে দিয়েছেন ভারতের বিপক্ষে ৩-০ গোলে পিছিয়ে থাকার পরও পাকিস্তান কীভাবে শেষ কয়েক মিনিটের মধ্যে ২ গোল করেছিল। বাংলাদেশের বিপক্ষে কী খেলাটাই না খেলেছে। চেনাই যায়নি এটা কোন পাকিস্তান। মুসার কথা হচ্ছে আজকে ফাইনাল হবে উপভোগ্য একটা লড়াই।
কোচ নওশাদ মুসা খুব সাদামাটা একটা মানুষ। খুব বেশি কথা বলেন না। হাসি-খুশি থাকেন। যে যতই কঠিন প্রশ্ন করুক না কেন তাকে রাগানো যায় না। সব সময় খেলার মধ্যেই থাকেন। ফাইনাল খেলাটা তার জন্য আরেকটি কারণে স্মরণীয়, তিনিও ফুটবল ক্যারিয়ারে সাফে খেলেছেন।
সাফের সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান যে খেলাটা খেলেছে তা অনেক দিন মনে রাখবেন ফুটবল দর্শক। তাদের ঘরে আছে ইউরোপের বিভিন্ন দেশে খেলা ফুটবলার। ফাইনালে আর কোনো চমক আছে কি না? পাকিস্তানের পেরুর কোচ নলবার্তো আলবিনো সোলানো বলছেন, 'ফাইনালে নতুন কি আর দেখানোর আছে। ভারত যেমন খেলেছে সেটি সবাই দেখেছে। পাকিস্তান কেমন খেলেছে সেটিও সবারই দেখেছে। এখনে সিক্রেট কিছু নাই। সবাই সবার ম্যাচ দেখেছে।'
ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ নিয়ে পাকিস্তানের কোচ বলেন, 'আমি অজুহাত দিতে পছন্দ করি না। প্রথম খেলায় আমরা ভারতের কাছে হেরেছিলাম। সেই ম্যাচে অনুশীলন ছাড়াই খেলেছি। যাই হোক। সেটি ছিল গ্রুপ পর্বের খেলা। এটি ফাইনাল ম্যাচ। সবকিছু ভিন্ন।'
পেরুভিয়ান কোচ নলবার্তো আলবিনো সোলানো। তার ফুটবল ক্যারিয়ার সমৃদ্ধ। যারা ভাবতেন ফুটবলে পাকিস্তান মানেই সহজ প্রতিপক্ষ, আমরা সেই ধারণাটা বদলাতে চাই।' পাকিস্তান যদি চ্যাম্পিয়ন হয় তাহলে সেটি হবে সাফে পাকিস্তানের ইতিহাসে প্রথম ট্রফি। দুইবার সাফ গেমস ফুটবলে চ্যাম্পিয়ন হলে সাফের ট্রফি পাওয়া হয়নি। এমনকি ফাইনালও খেলা হয়নি কখনো। এবার পাকিস্তানের ফুটবলের সাফে নতুন সূর্য উঠবে বলে মনে করেন পেরুভিয়ান কোচ।
পাকিস্তানে ফুটবল লিগ হচ্ছে না। কোচ কালকের ফাইনালের প্রিভিউ সংবাদ সম্মলনে আক্ষেপ করলেন। পাকিস্তান যদি চ্যাম্পিয়ন হয় তাহলে তরুন প্রজন্ম ফুটবলের দিকে ধাবিত হবে। তার আগে স্থানীয় লিগটা হওয়া দরকার। কোচ পরিষ্কার করে বলেছেন ভারতে লিগ হয়, বাংলাদেশে লিগ হয়।
পাকিস্তানেও লিগ হওয়া দরকার, কর্মকর্তারা সেটি নিয়ে কাজ করছেন। বাংলাদেশকে হারিয়ে পরদিন অনুশীলন করেনি পাকিস্তান। গতকাল সংবাদ সম্মেলনে এসে পাকিস্তানক দলের কোচ জানিয়েছেন আজও (গতকাল) অনুশীলন করেননি। তাহলে কি অনুশীলন ছাড়াই ফাইনাল খেলবে পাকিস্তান। কোচ নলবার্তো আলবিনো সোলানো বললেন, 'উই হ্যাভ প্ল্যান।'
