এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৯:৪২

কিলিয়ান এমবাপ্পেকে বর্ণবাদী মন্তব্য করার দায়ে এক বছর পর কারাদণ্ড পেলেন এক ফুটবল সমর্থক। রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে, ওই ব্যক্তিকে ১১ মাসের কারাদণ্ডের পাশাপাশি সরকারি চাকরির জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আস্তুরিয়াস প্রাদেশিক আদালতের দ্বিতীয় বিভাগ সেই ব্যক্তির দোষী সাব্যস্ত হওয়ার রায় দিয়েছে। তিনি ২০২৫ সালের ২৪ আগস্ট কার্লোস তার্তিয়েরে স্টেডিয়ামে রিয়াল ওভিয়েদো ও রিয়াল মাদ্রিদের ম্যাচে খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পের প্রতি বর্ণবাদী অপমানজনক মন্তব্য করেছিলেন।

রিয়ালের তথ্যমতে, অভিযুক্ত ব্যক্তি বিদ্বেষমূলক অপরাধের (হেট ক্রাইম) দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় ১১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে, পাশাপাশি সরকারি পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন অযোগ্যতা আরোপ এবং জরিমানা করা হয়েছে। তবে কারাদণ্ডটি এই শর্তে স্থগিত রাখা হয়েছে যে, তিনি আগামী দুই বছর কোনো আনুষ্ঠানিক ফুটবল ম্যাচে উপস্থিত থাকতে পারবেন না।

তবে শাস্তিপ্রাপ্ত সমর্থকের নাম প্রকাশ করেনি রিয়াল মাদ্রিদ। এর আগে ক্লাবটির আরেক ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়রের উদ্দেশে বর্ণবাদী মন্তব্য করায় দোষী সাব্যস্ত হওয়ার নজির দেখা গিয়েছিল।

 
ইত্তেফাক/এসএইচ