হামের উপসর্গে আরও ৫ মৃত্যু

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ২০:৫৩

গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত দেশে হাম উপসর্গে মোট ১ হাজার ৩১৪ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ২২৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত মোট হাম রোগীর সংখ্যা ২ লাখ ৫০ হাজার ৭৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮৬ জন, গত ১৫ মার্চ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ৬২৮ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৮ হাজার ৮০ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ১৫ হাজার ৬৩ জন।

গত ২৪ ঘণ্টায় পাঁচজনসহ ১৫ মার্চ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত দেশে হাম উপসর্গে মোট ১ হাজার ২১৮ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

ইত্তেফাক/এএম