কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। বুধবার (১৮ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার বরাতে এই তথ্য জানা গেছে।
ইরানি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ সকালে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর বিধ্বংসী কমব্যাট ড্রোনগুলো কুয়েতের আলি আল-সালেম ঘাঁটিতে অবস্থিত মার্কিন সন্ত্রাসী বাহিনীর প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোকে লক্ষ্যবস্তু করেছে।’
সেনাবাহিনী আরও যোগ করেছে, ‘ইরানের প্রতিরক্ষায় আমরা কোনো শক্তির কাছে মাথা নত করব না, তবে যেকোনো হুমকি বা আগ্রাসনের জবাব হবে চূড়ান্ত, বিধ্বংসী এবং ভৌগোলিক সীমাবদ্ধতাহীন।’
এর আগে কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছিল যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুতামূলক ড্রোন হামলা প্রতিহত করছে।
সূত্র: মিডল ইস্ট আই
