দুপুর ৩টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৩:৫২

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। এ উপলক্ষে দেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছে দলটি।

সংবাদ সম্মেলনের খবর যথাযথভাবে প্রচারের লক্ষ্যে প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে একজন প্রতিবেদক ও একজন আলোকচিত্রী পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সংবাদ সম্মেলনটি প্রচারে গণমাধ্যমগুলোর সহযোগিতা কামনা করেছে দলটি।

 
ইত্তেফাক/এমএএম