বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৫:৫৮

বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে আন্দোলনরত শ্রমিকরা। ফলে এই সড়কে স্বাভাবিক যান চলাচল বন্ধ রয়েছে। 

বুধবার (১৮ নভেম্বর) বেলা আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের উল্লাইল এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারসেল নিক্ষেপ করে বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরানোর চেষ্টা করছে। 

বেলা ২টা ৫০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়কে শ্রমিকরা অবস্থান করছেন।

শ্রমিকদের বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করে সাভার হাইওয়ে থানার ইনচার্জ আলী আহমেদ বলেন, পোশাক শ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছেন। আমরা তাদের সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।

 
ইত্তেফাক/এমএস