শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ: সংসদে জানালেন শিক্ষামন্ত্রী

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ২২:৫৪

মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ এবং এর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

চট্টগ্রাম-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের উত্থাপিত তারকা চিহ্নিত লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ইতিমধ্যে এ বিষয়ে নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীরা মোবাইল ফোন সঙ্গে নিয়ে প্রবেশ করতে পারবেন না এবং ব্যবহারও করতে পারবেন না।

এ বিষয়ে নীতিমালা তৈরির দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের বলে সংসদে উল্লেখ করেন মন্ত্রী।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, সাইবার বুলিং প্রতিরোধ এবং শ্রেণিকক্ষে পড়াশোনায় মনোযোগ বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। কোনো কোনো দেশে এ বিষয়ে নির্দিষ্ট নীতিমালা তৈরি করে তা বাস্তবায়ন করা হচ্ছে।

ইত্তেফাক/এসজেএস