এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবাধ বাণিজ্যের আহ্বান শি জিনপিংয়ের

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫৬

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাণিজ্য ও বিনিয়োগের বাধা কমানোর আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) জোটের নেতাদের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তব্যে শি জিনপিং এসব কথা বলেন।

চীনা প্রেসিডেন্ট বলেন, এ অঞ্চলে সহযোগিতা জোরদার করতে অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। একই সঙ্গে দেশগুলোর উন্নয়নের চাহিদা ভিন্ন হলেও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে একটি অভিন্ন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সম্প্রদায় গড়ে তোলা সম্ভব।

বক্তব্যে শি জিনপিং জানান, এ অঞ্চলে বাস্তবভিত্তিক সহযোগিতা কার্যক্রম এগিয়ে নিতে ২ কোটি ডলার সহায়তা দেবে চীন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শুল্ক বৃদ্ধি ও কঠোর পররাষ্ট্রনীতির বিপরীতে চীনকে একটি স্থিতিশীল বাণিজ্যিক অংশীদার হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন শি জিনপিং।

ইত্তেফাক/এবিএস