রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৩:২৯

রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে আগুন লেগে পুড়ে গেছে কিছু দোকান ও বসত ঘর। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। 

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আজ সকাল সোয়া ১০টার দিকে ওই বাজারে আগুন লাগার খবর পান তারা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কাঁচাবাজার ও এর পাশে থাকা ছোট ছোট টিনের বসতঘরে আগুন লাগে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আজ সকাল ১০টা ৩৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে হাজারীবাগ ও মোহাম্মদপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় সকাল ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

‎এদিকে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, সেটি জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ইত্তেফাক/এনটিএম