বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৩:৪৭

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বরিশাল নগরীর বটতলা এলাকার বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে একদল বিক্ষুব্ধ জনতা এ হামলা চালায়।

জানা গেছে, ভোর ৩টার দিকে বিক্ষুব্ধ জনতা নানকের বাসভবন লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় বাড়ির জানালার কাচ ভাঙচুর করা হয়। একপর্যায়ে বাসার নিচতলায় থাকা নিরাপত্তাকর্মীর কক্ষে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা।

এ ছাড়া বাসভবনের সামনে থাকা কয়েকটি সাইনবোর্ডেও আগুন দেওয়া হয়। তবে এ ঘটনায় বাড়িটির বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, ‘নানকের বাসায় আগুন দেওয়া হয়েছে, এমন একটি খবর শুনেছি। তবে এখনো বিস্তারিত কিছু জানতে পারিনি।’

ইত্তেফাক/এসজে