নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপি এখন বিপদে পড়ে চিৎকার করছে— “মুঝে বাঁচাও, বাঁচাও!”

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ২৩:২১

বিএনপি অন্যদের জন্য কবর খুঁড়তে গিয়ে নিজেরাই সেই কবরে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বর্তমান পরিস্থিতিতে দলটি বিপদে পড়ে ‘মুঝে বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করছে বলেও কটাক্ষ করেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এনসিপির এই নেতা এ মন্তব্য করেন।

ফেসবুক স্ট্যাটাসে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘বিএনপি অন্যদের জন্য কবর খুঁড়তে গিয়ে আজ নিজেরাই সেই কবরে পড়ে যাচ্ছে। শুধু নিজেরাই বিপদে পড়েনি, সঙ্গে বাংলাদেশের ১৮ কোটি মানুষকেও ডুবিয়েছে। আর এখন বিপদে পড়ে চিৎকার করছে- “মুঝে বাঁচাও, বাঁচাও!”’

পোস্টের শেষাংশে তিনি আরও উল্লেখ করেন, ‘অন্যের জন্য যে গর্ত খোঁড়া হয়, একদিন সেই গর্তেই নিজেকে পড়তে হয়- এটাই প্রকৃতির বিচার!’

 

 

ইত্তেফাক/এএম