দুই বছরের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে: ডা. শফিকুর রহমান

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১০:৫০

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে ইতিবাচক হিসেবে দেখছি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডির পোস্টে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান লেখেন, দুই বছরের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ‘রোহিঙ্গাদের কষ্টের রাতের অবসান হোক।’

 
ইত্তেফাক/এসএইচ