সৌদি আরবে হামলার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১৮:০৬

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি টাওয়ারে হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে ঢাকা।

শুক্রবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোর ওপর এ ধরনের হামলা অগ্রহণযোগ্য। এটি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি। এ ধরনের কর্মকাণ্ড উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাকেও বাধাগ্রস্ত করে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ সৌদি আরব সরকার ও দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে। পাশাপাশি পরিস্থিতির আরও অবনতি রোধে এ ধরনের বৈরী কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানাচ্ছে।

 
ইত্তেফাক/এমএএম