শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৯:০৩

লাতিন আমেরিকার দেশ পেরুতে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ৯। শনিবার (২১ নভেম্বর) তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, শুক্রবার পেরুর মধ্যাঞ্চলীয় জুনিন অঞ্চলের ওন্দোরেস থেকে ২২ কিলোমিটার (১৪ মাইল) পশ্চিম-উত্তরপশ্চিমে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৯ মিনিটে কম্পন অনুভূত হয়। এর গভীরতা ছিল প্রায় ১৪২.১ কিলোমিটার (৮৮ মাইল)।

ইউএস ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, এই ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা, পরামর্শ, নজরদারি বা ঝুঁকির ঘোষণা দেওয়া হয়নি। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের ঘটনা বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 
ইত্তেফাক/এসএইচ