সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে নেমে গোল করার পরই পায়ে গুরুতর চোট পেলেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। ছিঁড়ে গেছে ডান পায়ের অ্যাকিলিস টেন্ডন। আগামী কয়েক সপ্তাহ তাকে একটি মেডিকেল বুট পরে থাকতে হবে বলে জানিয়েছেন তিনি।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ৩৫ বছর বয়সী মেয়র জোহরান মামদানি শুক্রবার (২০ নভেম্বর) ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে একটি সংবাদ সম্মেলনে প্রবেশ করেন। সেখানে একজন সাংবাদিক তার আঘাত সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি জানান, বৃহস্পতিবার রাতের খেলায় তিনি আঘাত পেয়েছেন।
কেন এমনটা ঘটল, সে প্রসঙ্গে আমেরিকার বৃহত্তম শহরের তরুণ নেতা খেলার আগে অবহেলিত ওয়ার্মআপকে একটি সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করে বলেন, ‘আমি স্ট্রেচিং করিনি।’
এরপর ফুটবলের এই একনিষ্ঠ ভক্ত আনন্দের সাথে জানান, তিনি ‘মাঠে নামার পরপরই’ একটি গোল করেছেন।
তিনি আরও বলেন, ‘আমি ভুলেই গিয়েছিলাম যে আমার বয়স ৩৫।’
তিনি সুখবর দিয়ে জানান, শেষ পর্যন্ত তার দল সাংবাদিকদের দলকে হারিয়ে দিয়েছে।
ব্যস্ত সময়সূচির জন্য পরিচিত মেয়র বলেছেন, তিনি ছয় থেকে আট সপ্তাহ মেডিকেল বুট পরে থাকবেন এবং প্রায় নয় মাস পর মাঠে ফিরবেন।
