পাবনার চাটমোহরে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ সংগঠনটির তিন নেতাকে আটক করেছে থানা-পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরিপুর ও গুনাইগাছা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ূন কবির, গুনাইগাছা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল হোসেন এবং বড়শালিকা গ্রামের ছাত্রলীগ সদস্য রাশেদুল ইসলাম।
আটকের বিষয়টি নিশ্চিত করেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান। তিনি জানান, চাটমোহরে নাশকতার উদ্দেশে কয়েকজন অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় হরিপুর এলাকা থেকে হুমায়ূন কবির এবং গুনাইগাছা এলাকা থেকে রাসেল হোসেন ও রাশেদুল ইসলামকে আটক করা হয়।
ওসি আরও জানান, তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ইতিমধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল রোববার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
