ইয়েমেনে সৌদি আরবের হামলায় নিহত ৪, আহত ১৮

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১১:২১

ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হোদেইদায় সৌদি হামলায় অন্তত চারজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) হুতি-সমর্থিত সংবাদমাধ্যমের বরাতে এই খবর জানিয়েছে মিডল ইস্ট আই।

খবর অনুযায়ী, এই হামলাটি ইয়েমেনের পাবলিক টেলিকমিউনিকেশন্স কর্পোরেশনের একটি ভবনকে লক্ষ্য করে চালানো হয়।

এর আগে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ৪১ জন নিহত হয়েছেন বলে দাবি করে হুথি বিদ্রোহীরা। শুক্রবার (২০ নভেম্বর) জোট বাহিনী লোহিত সাগর উপকূলের বন্দরনগরী হোদেইদাসহ বিভিন্ন স্থানে ‘বিশেষ অভিযান’ চালানোর পর এই দাবি জানায় তারা। 

সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, হোদেইদায় চোরাচালান ও অস্ত্র পরিবহনের কাজে ব্যবহৃত স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ ছাড়া সানা, সাদা ও তাইজ প্রদেশেও হামলা চালানো হয়।

সূত্র: মিডল ইস্ট আই

ইত্তেফাক/টিএইচ