চ্যাম্পিয়নস লিগে পিএসভি আইন্দহফেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার (২৪ নভেম্বর) ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে জয় ধরে রাখার লক্ষ্য নিয়ে নামবে লস ব্লাঙ্কোরা। তবে ম্যাচের আগে দুঃসংবাদ স্প্যানিশ ক্লাবটি।
পিএসভি আইন্দহফেনের বিপক্ষে খেলতে পারবেন না ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক। শুধু তা-ই নয়, অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।
সোমবার (২৩ নভেম্বর) চ্যাম্পিয়নস লিগের জন্য দল ঘোষণা করেছে রিয়াল। সেই দলে জায়গা হয়নি এন্দ্রিকের। বাঁ পায়ের পেশিতে চোট পেয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। ফলে পিএসভির বিপক্ষে ম্যাচের পাশাপাশি আগামী কয়েকটি ম্যাচেও তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
রিয়াল জানিয়েছে, এনদ্রিক ছাড়াও পিএসভির বিপক্ষে খেলতে পারবেন না রদ্রিগো, ফারলাঁ মেন্দি ও রাউল আসেনসিও। তারা কেউই এখনো খেলার মতো ফিট নন।
২০২৬-২৭ মৌসুমে রিয়ালের হয়ে এখন পর্যন্ত খুব বেশি সুযোগ পাননি এন্দ্রিক। সব প্রতিযোগিতা মিলিয়ে আট ম্যাচে করেছেন একটি গোল, সতীর্থকে দিয়ে করিয়েছেন আরও একটি। চোটের কারণে এবার সেই সুযোগও আপাতত থমকে গেল।
