শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী: এতো দেরি করবেন কেন, আগে আসলে সমস্যা কী?

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৭:৪২

ভারতে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত দেশে চলে আসার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সিলেটের ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন,‘এত দেরি করবেন কেন তিনি, আগে আসলে সমস্যা কি..? কেন ১৬ ডিসেম্বরেই আসবেন। উনি তো এ দেশের ছিলেন। গেলেন কেন এ দেশ থেকে এ প্রশ্নটা করা দরকার। কেন গেলেন? গেলেন তো সারাদেশের মানুষের রোষে আতঙ্কিত হয়ে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা চাই শেখ হাসিনা তাড়াতাড়ি দেশে আসুক। তিনি এই দেশেরই নাগরিক। তার যে প্রাপ্য রয়েছে, আইনগতভাবে, সেই প্রাপ্যটুকু বিচারের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে। আমরা চাই উনি তাড়াতাড়ি চলে আসুক।’

ইত্তেফাক/এটিএন