গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান পিনু গ্রেপ্তার

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৬

ফরিদপুরে গভীর রাতে অভিযান চালিয়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বিএম হারুন-অর রশিদ পিনুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় অকোটেক্স গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরে গ্রেপ্তার পিনুকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নাশকতা, যৌথ বাহিনীর সদস্যদের হত্যার উদ্দেশ্যে হামলা, থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং জনজীবন বিপর্যস্ত করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ইত্তেফাক/আইএ