রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ২০:৫৮

রাজধানীর চকবাজারের ছোট কাটারা এলাকায় একটি প্লাস্টিকের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল পাঁচটা ২৮ মিনিটে ছোট কাটারার শামসুল হক টাওয়ারের বিপরীতে ছয়তলা একটি ভবনের চতুর্থ তলায় থাকা প্লাস্টিকের গুদামে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বিকেল পাঁচটা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে বলে জানায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্র।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে আরও জানানো হয়েছে, আগুনটি ছোট আকারের এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে। এখন পর্যন্ত ঘটনাস্থলে নতুন করে আর কোনো ইউনিটের প্রয়োজন পড়েনি বা তলব করা হয়নি।

আগুনে কোনো হতাহত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিক কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।

 

 
ইত্তেফাক/এসএইচ