বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় সারা বিশ্বের মধ্যে দূষিত বাতাসের শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা, স্কোর ১৮৩ যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী রাজধানী ঢাকার বায়ুর মান সূচক বা একিউআই স্কোর হলো: ১৮৩ বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে এই মেগাসিটি।
একই সময়ে দূষিত শহরের তালিকার প্রথম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর (৩০৭)। দ্বিতীয় অবস্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল যার স্কোর ২৯৭। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি যার স্কোর ২৪২। চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের কলকাতা যার স্কোর ২২৬। যা ‘খুবই অস্বাস্থ্যকর’। এছাড়া ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশের ঢাকা । স্কোর ১৮৩। যা অস্বাস্থ্যকর।
দূষিত বাতাসে শীর্ষ দশে থাকা অন্য শহরগুলোর বাতাসের মানের স্কোর ৯৯ থেকে ১৭৪-এর মধ্যে।
বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআর স্কোর শূন্য থেকে ৫০ হলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
একিউআর স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে সেটিকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-এর মধ্যে পৌঁছালে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। এমন অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকা এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
