ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা বিকাশের মাধ্যমে দেশে টাকা পাঠিয়ে নাশকতা চালানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা স্থানীয় সন্ত্রাসীদের হাতে ককটেল ও পেট্রোল তুলে দিয়ে নাশকতা চালাচ্ছেন। তাদের মাধ্যমে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার ঘটনা ঘটানো হচ্ছে। পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরেও আগুন দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার হত্যার নেশা ও রক্তের স্বাদ শেষ হয়নি। দেশত্যাগের পরও বাংলাদেশকে রক্তাক্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। তবে তারেক রহমানের যোগ্য নেতৃত্বে এসব অপচেষ্টা সফল হচ্ছে না।
সমাবেশে স্থানীয় মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালামসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
