সৌদির নিরাপত্তা শক্তিশালী করতে মক্কা জোট প্রতিশ্রুতিবদ্ধ: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ২৩:৫২

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার মধ্যে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন মক্কা প্রতিরক্ষা জোটের তিন সদস্যদেশ সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত এ বৈঠক শেষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, সৌদি আরবের নিরাপত্তা জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ মক্কা জোট। তবে এই প্রতিশ্রুতির অংশ হিসেবে সৌদিকে কী ধরনের সামরিক বা অন্যান্য সহায়তা দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

ইসহাক দার জানান, মক্কা জোটের রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে। এ বিষয়ে তাদের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে।

গত জুলাই থেকে সৌদি আরব ও হুথি বিদ্রোহীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই সময়ে সৌদির বিমানবন্দর ও তেল স্থাপনাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন অবকাঠামোতে হামলা চালিয়েছে হুথিরা। অন্যদিকে হুথিদের ওপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে সৌদি বাহিনী।

দুই পক্ষের মধ্যে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে সৌদি আরবে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। অন্যদিকে পাকিস্তানও দেশটিতে নিজেদের সেনাসংখ্যা বাড়ানোর কথা জানিয়েছে।

তবে তুরস্ক ও পাকিস্তান—কোনো দেশই সরাসরি ইয়েমেনে গিয়ে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দেয়নি। এর পরিবর্তে সৌদি আরবে অবস্থান করে দেশটির নিরাপত্তা রক্ষায় সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

ইত্তেফাক/এমএসআর