ফুলবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ০১:১৪

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় ফাতেমা বেগম (৪২) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলা সদরের পানিমাছকুটি গ্রামের মুসা মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে ওই নারী ফুলবাড়ী-টু-নাগেশ্বরী সড়কের পানিমাছকুটি এলাকায় সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাকা সড়কের ওপর পরে যান। স্থানীয়রা দ্রুত ওই নারীকে প্রথমে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক অবস্থা গুরুতর দেখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বিকাল সাড়ে ৪টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। 

ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমআই