পেমেন্ট গেটওয়ে এবং মার্চেন্ট সংযোগকারী এসএসএলকমার্জ নিয়ে এলো ‘সেভ অ্যান্ড সেভ ক্যাম্পেইন’। পেমেন্ট টেকনোলজি নেটওয়ার্ক ভিসার সঙ্গে যৌথ উদ্যোগে এই ক্যাম্পেইনের আওতায় সেভড ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করে মার্চেন্টের কাছে গ্রাহকরা শর্তসাপেক্ষে পাবেন ৪০০ টাকা ছাড়।
সেভড ভিসা কার্ড দিয়ে প্রথম দুটি ট্রানজেকশনের প্রতিটিতে থাকছে ২০০ টাকা ছাড়। সেভ অ্যান্ড সেভ ক্যাম্পেইনে যে ৭টি ক্যাটাগরিতে অফার দেয়া হচ্ছে তা হলো- অনলাইন শপিং, ট্রাভেল, ডিজিটাল সার্ভিসেস, এন্টারটেইনমেন্ট, গ্রোসারি, ইন্স্যুরেন্স এবং রিচার্জ। ৩০টিরও বেশি মার্চেন্ট তাদের গ্রাহকদের এই অফার দেয়ার জন্য এসএসএলকমার্জের প্ল্যাটফর্মকে বেছে নিয়েছে।
এসব মার্চেন্টদের মধ্যে রয়েছে ইজি ডটকম ডটবিডি, স্টার সিনেপ্লেক্স, ফ্লাইট এক্সপার্ট, মীনা ক্লিক, আজকের ডিল ডটকম, বাগডুম ডটকম, প্রিয়শপ ডটকম, শাদমার্টসহ আরও অনেকে।
এ ব্যাপারে ভিসার হেড অব মার্চেন্ট সেলস অ্যান্ড একুয়ারিং, ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার সাইলেশ পল বলেন, ‘বাংলাদেশের কার্ডধারীরা নিরাপদ ও সহজ অনলাইন ট্রানজেকশনের সুবিধার সঙ্গে দ্রুত অভ্যস্ত হয়ে উঠছেন। এসএসএলকমার্জের সঙ্গে আমাদের অংশীদারিত্বের মাধ্যমে আমরা নিশ্চিত করছি অনলাইনে কেনাকাটায় গ্রাহকদের আরো স্বাচ্ছন্দ্য। আমরা
সেভ অ্যান্ড সেভ অফার ক্যাম্পেইনটি চলবে ২৪ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত। এ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে www.sslcommerz.com/visa এই ঠিকানায়।
প্রেস বিজ্ঞপ্তি
ইত্তেফাক/জেডএইচ

