গাইবান্ধায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ১৮:১৫

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের পেপুলীজোর গ্রামে সোমবার দুপুরে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। তারা হলো- ওই গ্রামের আবেদ আলীর মেয়ে আরেফিন মিয়া (১১) ও একই গ্রামের রশিদুল মিয়ার মেয়ে রুখসানা খাতুন (৯)।

মহদীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মণ্ডল জানান, আরেফিন ও রুখসানা দুপুরে বাড়ির অদূরে মাঠ (জমি) থেকে একটি জলাশয়ের ধার দিয়ে বাড়ি ফিরছিলো। এ সময় রুখসানা পা পিছলে ওই জলাশয়ে পড়ে যায়। তাকে উদ্ধার করতে আরেফিন ওই জলাশয়ে নামে। 

আরও পড়ুন : দীঘিনালায় ‘গোলাগুলিতে’ তিন ইউপিডিএফ কর্মী নিহত

এ সময় দুজনই জড়াজড়ি অবস্থায় পানিতে তলিয়ে মারা যায়। পরে স্থানীয়রা তাদের মৃতদেহ উদ্ধার করেন।

ইত্তেফাক/কেআই