ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি রাজধানীর শ্যামপুর পালপাড়া এলাকার বাসিন্দা।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় হাসপাতালে পরীক্ষা করলে হেনার ডেঙ্গু ধরা পড়ে। পরে মুগদা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে সোমবার সকালে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
এ খবর নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, স্বজনেরা রাতেই তার লাশ নিয়ে গেছেন।
ইত্তেফাক/এএম
