আদিতমারীতে ট্রাক চাপায় সোহরাব আলী আমিন (৬০) নামের একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আমিন কালীগঞ্জ উপজেলার শিয়ালখোয়া গ্রামের রোস্তম আলীর ছেলে। মঙ্গলবার সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের উপজেলার কদমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আমিন মোটরসাইকেলযোগে বাড়ি থেকে লালমনিরহাট যাওয়ার উদ্দেশে বের হয়ে আসেন। পথিমধ্যে উপজেলার পলাশী ইউনিয়নের কদমতলা নামক স্থানে বুড়িমারী মহাসড়কে আমিন মোটরসাইকেল নিয়ে উঠার সময় বুড়িমারীগামী একটি ট্রাক চাপা দেয়। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। আর এলাকাবাসী ট্রাকটি আটক করেন। পরে পুলিশ ঘাতক ট্রাকটিকে থানা নিয়ে আসেন।
আদিতমারী হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ বিশ্বজিৎ কুণ্ড জানান, আমিনকে হাসপাতালে আনার আগেই মারা যান। আদিতমারী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকাবাসীর সহায়তায় ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
