রাজধানীর ওয়ারীতে গাড়ির ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি পরিচ্ছনতা কর্মী ছিলেন। নিহতের নাম তাতালু (চান্দুরাও) (২৩)। তিনি যাত্রাবাড়ীর ধলপুরের তেলেগু কলোনিতে থাকতেন।
সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে ওয়ারী থানাধীন সালাউদ্দিন হাসপাতালের সামনে দিয়ে বাইসাইকেল চালিয়ে চাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সালাউদ্দিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পুলিশ তাকে ঐ রাত ১টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাসপাতাল ক্যাম্প ইনচার্জ এসআই মো. বাচ্চু মিয়া।
আরো পড়ুন: মানবতাবিরোধী অপরাধ: পুঠিয়ার সামাদের মৃত্যুদণ্ড
তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
ইত্তেফাক/এমআই
