ডিএমপির নতুন কমিশনার শফিকুল ইসলাম

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ২১:২৭

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মোহাম্মদ শফিকুল ইসলামকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার করা হয়েছে। সিআইডির প্রধান করা হয়েছে আর পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে।

এ ছাড়া এসবিতে দায়িত্বরত উপ-পুলিশ মহাপরিদর্শক মাহবুব হোসেন ও বিশ্বাস আফজাল হোসেনকে পুলিশ সদর দফতরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের চলতি দায়িত্ব দেয়া হয়েছে।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে এ রদবদলের কথা জানানো হয়।

আরো পড়ুন: কাশ্মীর ইস্যুতে ভারতের পাশে দাঁড়ালো রাশিয়াও

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।

ইত্তেফাক/এমআই