ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট জিতে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। আগামীকাল শুক্রবার থেকে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে সিরিজ জয় করতে চায় ভারত। অন্যদিকে, শেষ টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাতে চায় ওয়েস্ট ইন্ডিজ। কিংস্টনে রাত ৮টায় খেলা শুরু হবে।
তিন ম্যাচের টি-২০ সিরিজ ৩-০ ব্যবধানে, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে ভারত। দুটি সিরিজ জয় করে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করে বিরাট কোহলির দল। টি-২০ ও ওয়ানডের মত টেস্ট সিরিজেও দুর্দান্ত পারফরমেন্স করে ভারত।
প্রথম টেস্টের দুর্দান্ত পারফরমেন্স দ্বিতীয় ম্যাচেও ধরে রাখতে চান ভারত অধিনায়ক কোহলি। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য টেস্ট সিরিজ জয়। প্রথম ম্যাচে দল দুর্দান্ত পারফরমেন্স করেছে। আশা করবো, দ্বিতীয় ম্যাচে সবাই নিজ নিজ দায়িত্ব পালন করবে।’
আরো পড়ুন : ৬০ বছরে ২ লাখ ম্যাচ খেলে ৭ হাজার উইকেট
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার বলেন, ‘প্রথম ম্যাচে ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি। এজন্য আমাদের বাজেভাবে হারতে হয়েছে। বোলাররা ভালো করেছে। কিন্তু ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে। আশা করি, ব্যাটসম্যানরা দ্বিতীয় টেস্টে ভালো করতে পারবে এবং দলকে জয় উপহার দিবে।’
ইত্তেফাক/ইউবি
