মাদকের মামলায় বেরোবির ২ কর্মচারী সাময়িক বরখাস্ত

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ২১:১৮

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মাদক মামলায় আটকের দায়ে দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত কর্মচারীরা হলেন, পরিসংখ্যান বিভাগের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটার মনিরুজ্জামান এবং পদার্থবিজ্ঞান বিভাগের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর এনায়েতুল করিম। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কর্নেল আবু হেনা মুস্তাফা কামাল স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ জারি করা হয়। 

জানা যায়,  বুধবার (২৮ আগস্ট) রাত দশটায় মনিরুজ্জামান এবং এনায়েতুল করিমকে মাদকসহ ক্যাম্পাসের স্বাধীনতা স্মারক থেকে আটক করে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মুহিব্বুল ইসলাম। পরে তিনি বাদী হয়ে তাজহাট থানায় মামলা দায়ের করেন। তাজহাট থানার ননএফআইআর প্রসিকিউশন পুলিশ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন: পরকীয়া সন্দেহে স্বামীর লিঙ্গ কেটে ফেললেন স্ত্রী

তাজহাট থানার অফিসার ইনচার্জ শেখ রোকোনুজ্জামান জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ওই দুই কর্মচারীকে স্বাধীনতা স্মারকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মুহিব্বুল ইসলাম।

ইত্তেফাক/অনি