বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত অভিন্ন নীতিমালা শিক্ষার মান বৃদ্ধির সাথে অসঙ্গতিপূর্ণ দাবি করে নীতিমালা নিয়ে আপত্তি জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বুধবার সন্ধ্যায় শিক্ষক সমিতির সাধারণ সভায় সমিতির সভাপতি ড. মো. শামিমুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নীতিমালা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা।
বিবৃতিতে শিক্ষকনেতারা বলেন, ‘এ নীতিমালাটির চূড়ান্ত প্রণয়নে কোনো শিক্ষক প্রতিনিধি না রাখার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এটি বাস্তবায়িত হলে তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অগ্রগতিকে দারুণভাবে বাধাগ্রস্ত করবে ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করবে।’
আরও পড়ুন : ওবায়দুল কাদেরকে ভারসাম্যহীন মনে হচ্ছে : ফখরুল
অভিন্ন নীতিমালা অনুযায়ী নিয়োগের আগে প্রার্থীদের অবশ্যই লিখিত পরীক্ষা, ডামি ক্লাস এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন প্রণীত এ নীতিমালার খসড়া চূড়ান্ত অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রয়েছে। অনুমোদন পেলেই তা কার্যকর করতে প্রজ্ঞাপন জারি করা হবে।
ইত্তেফাক/কেআই
