কালিহাতীর ঝিনাই নদীতে গোসল করতে গিয়ে এক তরুণের মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত তরুনের নাম আকাশ মজুমদার (২০)। তিনি উপজেলার বর্তা গ্রামের হারান মজুমদারের ছেলে।
জানা যায়, শুক্রবার দুপুর ১২ টার দিকে ঝিনাই নদীতে গোসল করতে যায় আকাশ। এক পর্যায়ে তিনি নদীর পানিতে ডুবে যান। স্থানীয়রা তাকে বেশ কিছুক্ষণ নদীতে খোঁজাখোজি করে। কিন্তু কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের ডুবরি দল প্রায় এক ঘণ্টা তল্লাশি চালিয়ে তালতলা ঘাট থেকে তার লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: ঘোড়া জবাই করে মাংস বিক্রি, ৩ জনের জেল-জরিমানা
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ- সহকারী পরিচালক মো. আব্দুল রাজ্জাক ঘটনা নিশ্চিত করে বলেন, ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
ইত্তেফাক/কেকে
