শোকদিবস উপলক্ষ্যে বিএনএ’র আলোচনা সভা-দোয়া মাহফিল

আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ২৩:১৮

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ শনিবার দুপুর ১২টায় হাসপাতালের কনফারেন্স রুমে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।

আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার এ কে এম নাসির উদ্দিন, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন- ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবু ইফসুফ ফকির, বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. দেবেস চন্দ্র তালুকদার, ঢামেকহার উপ পরিচালক ডা. বিদ্যুত কান্তি পাল, সেবা তত্বাবধায়ক খায়রুন নাহার বেগম, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ), কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ইসমত আরা পারভীন, স্বানাপ মহাসচিব মো. ইকবাল হোসেন সবুজ, চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি, ঢামেকহার সভাপতি মো. আবু সাইদ,  তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, ঢামেকহার সভাপতি এসএম আব্দুর রব, আরও উপস্থিত ছিলেন সহসভাপতি খোদেজা বেগম, কোষাধ্যক্ষ মো. বিল্লাল হোসেন, ছাত্র/ছাত্রী সম্পাদক সাইফুল ইসলাম, উপ সেবা তত্ত্বাবধায়কগণ, নার্সিং সুপারভাইজারগণ, ওয়ার্ড ইনচার্জগণসহ বিভিন্ন স্তরের নার্স নেতৃরা। আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সংগ্রামী সভাপতি মোহাম্মদ কামাল হোসেন পাটওয়ারী ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল।

বাঙালি জাতির মুক্তির প্রাণপুরুষ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্য যারা ১৯৭৫ সালের ১৫ আগস্টে নির্মম হত্যার শিকার হয়েছেন তাঁদের প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করে আলোচনা শুরু হয়। সকল বক্তাগণই বঙ্গবন্ধুর আদর্শ, দেশপ্রেম, মানুষের প্রতি মমত্ববোধ, দেশ ও জনগণের মুক্তির জন্য আন্দোলন, ত্যাগ ও জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সবাই যার যার অবস্থান থেকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সদা কাজ করে যাওয়ার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন।

আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অন্যান্য নিহত সদস্যদের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতা, সুস্থতা ও দীর্ঘায়ু কামানা করা হয়।

ইত্তেফাক/এমআই