আন্দোলন আরো বেগবান হবে: মির্জা ফখরুল

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে গণতন্ত্র ফেরাতে আমাদের আন্দোলন চলছে এবং তা আরো বেগবান হবে।’ ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রবিবার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এ কথা বলেন তিনি। 

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে একটি মিথ্যা বানোয়াট মামলায় অন্যায়ভাবে দেড় বছরেরও বেশি সময় ধরে আটকে রাখা হয়েছে। সারাদেশে নেতাকর্মীদেরও হয়রানি করা হচ্ছে।’

আরো পড়ুন: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তাহেরীর বিরুদ্ধে মামলা

তিনি আরো বলেন, ‘সারাদেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনেও বাধা দেওয়া হচ্ছে। আজ মানুষের মত প্রকাশ করার অধিকার নেই। সরকার বিরোধী রাজনীতি ও ভিন্ন মতকে সরকার নিশ্চিহ্ন করতে চায়। ভিন্ন মতকে দমনের জন্য যা যা করা দরকার সবই এ সরকার করে চলেছে।’

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ। 

ইত্তেফাক/জেডএইচ