বঙ্গবন্ধু সব মানুষের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন: অর্থমন্ত্রী

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৮

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, 'আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে মানুষ তাদের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে।' রবিবার শুভ জন্মাষ্টমী উপলক্ষে সার্বজনীন পূজা কমিটি আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'এদেশের হিন্দু মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানদের মধ্যে কোন ভেদাভেদ নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশ স্বাধীন করেছেন। তিনি সাংবিধানিক ভাবে সব মানুষের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করেছেন।'

ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান ও ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি। আলোচক হিসেবে ছিলেন ঢাকার রামকৃষ্ণ আশ্রম ও মিশনের স্বামী দেবধ্যানানন্দ মহারাজ।

আরও পড়ুন:  লিফটে ২৫ মিনিট আটকে পোপ, উদ্ধারে দমকল বাহিনী

বক্তারা শ্রীকৃষ্ণের শিক্ষা মনে লালন করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। আলোচনা শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় ।

ইত্তেফাক/জেডএইচডি