এলডিপিকে ৫টি আসন দিল বিএনপি

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২১:৩২

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে বিএনপির কাছ থেকে ৫টি আসন পেয়েছে অলি আহমেদের এলডিপি। শনিবার বিকালে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের এ ঘোষণা দেয়া হয়।

এলডিপির অলি আহমেদ ধানের শীষের হয়ে লড়বেন চট্টগ্রাম-১৪ আসন থেকে। এ ছাড়া কুমিল্লা-৭ আসনে রেদুয়ান আহমেদ, লক্ষ্মীপুর-১ শাহাদত হোসেন সেলিম, চট্টগ্রাম-৭ আসনে নুরুল আলম ও ময়মনসিংহ-১০ আসনে সৈয়দ মাহবুব মোর্শেদ ধানের শীষের হয়ে লড়বেন।

এলডিপির নেতা শাহাদত হোসেন সেলিম বলেন, আমাদের ৫ আসন দিলেও আরও দু’টি আসনের জন্য আমরা আলোচনা করছি।

এ ছাড়াও দলটি ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম কল্যাণ পার্টিকে একটি আসন দেয়া হয়েছে। চট্টগ্রাম-৫ আসন থেকে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম ধানের শীষে লড়বেন।

আরও পড়ুন: নিউইয়র্কে ফোবানা সম্মেলন আগামী ৩০-৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়ার পর থেকে প্রার্থী ও তার সমর্থকরা নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা চালাতে পারবেন।

ইত্তেফাক/এমআই