বিটিভির নিয়মিত অনুষ্ঠান 'গান আলাপন'। ইকবাল খন্দকারের গ্রন্থনা ও উপস্থাপনায় প্রচারিত এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন দেশের জনপ্রিয় শিল্পীগণ। তারই ধারাবাহিকতায় এবারের পর্বে অতিথি হয়ে এসেছেন নন্দিত দুই সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও কণা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বিটিভির পর্দায় দেখা যাবে অনুষ্ঠানটি।
অনুষ্ঠানে বাপ্পা মজুমদার ও কণা কথা বলেছেন নিজেদের জনপ্রিয় কিছু গান এবং গানগুলোর ভিডিও তথা মিউজিক ভিডিও সম্পর্কে। আর তাদের আলাপচারিতার ফাঁকে ফাঁকে থাকছে সেইসব ভিডিওর সম্প্রচার।
শাহজালাল সরদার শিমুলের প্রযোজনায় 'গান আলাপন' এর এই পর্বটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচার হবে ৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে। অনুষ্ঠানটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, 'বাংলা আধুনিকগানকে আরও বৃহৎ পরিসরে ছড়িয়ে দেওয়াই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আশা করি, বরাবরের মতো এই পর্বটিও দর্শক উপভোগ করবেন।'
ইত্তেফাক/জেডএইচডি
