‘হারিয়ে যাইনি তবু’

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০২:৩৯

অনেকদিন ডুব দিয়ে থাকার পর আবারো এখন সরব সঙ্গতিশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। নিয়মিত গান নিয়ে কাজ করার পাশাপাশি স্টেজেও এখন পাওয়া যাচ্ছে তাকে। এই বছর তার ‘অর্ণব আনপ্লাগড ২০১৯’ লাইভ কনসার্ট দিয়ে ভক্তদের সামনে আবারো ফিরে আসেন তিনি। এসেই ঘোষণা দেন এবার আর হারাবেন না। সেই কথা রেখেছেনও। রোজার ঈদে ‘কী পেলে কী হতো’ শিরোনামে একটি গান রিলিজ পায় তার। আবারও স্টেজে হাজির হতে যাচ্ছেন এই শিল্পী।

আগামী ২০ সেপ্টেম্বর যমুনা ফিউচার পার্কে ‘হারিয়ে যাইনি তবু’ শিরোনামের কনসার্টে অংশ নিবেন অর্ণব। সমপ্রতি নিজের ফেসবুকে পেজ থেকে লাইভে এসে এমন তথ্য জানিয়েছেন এই গায়ক। অর্ণব বলেন, ‘এবার একটু ব্যতিক্রম আয়োজন হতে যাচ্ছে। সাধারণত কোনো কনসার্টে গিটার বাজিয়ে গান করি, কিংবা আমার সাথে এক দুইজনও গান করেন। সেই জায়গা থেকে এবার বের হয়েছি। আশা করি কেউ হতাশ হবেন না।

‘হারিয়ে যাইনি তবু’ কনসার্টের জন্য ৪ ক্যাটাগরিতে টিকিট বিক্রি শুরু হয়েছে।